[email protected] বুধবার, ১৫ জুলাই ২০২৬
৩০ আষাঢ় ১৪৩৩

তিন দফা দাবিতে সংসদ ভবনের পথে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, ১৮:০৬

সংগৃহিত ছবি

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সায়েন্সল্যাব মোড় থেকে মিছিলটি সংসদ ভবনের দিকে অগ্রসর হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবির পক্ষে অবস্থান জানান।

এর আগে, সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সায়েন্সল্যাব মোড় অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিছু সময় অবস্থান কর্মসূচি পালন করেন।

পরবর্তীতে আন্দোলনকারীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সামনে গিয়ে বিকেল ৩টা ১০ মিনিট পর্যন্ত অবস্থান করেন। এরপর পুনরায় মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে ফিরে এসে সড়ক অবরোধ করেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো— দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাইয়ের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর