চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট সারাদেশে একযোগে প্রকাশ করা হবে।
সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফল আগামী ১০ আগস্ট সারাদেশে একযোগে প্রকাশ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফলাফল সংগ্রহ ও অনলাইনে দেখার নিয়মাবলি পরবর্তী সময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: