[email protected] সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩

স্কুল অটোমেশন

নবাবগঞ্জ গার্লস স্কুলে অটোমেশন সফটওয়্যার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ফয়সাল আহমেদ

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:০২

ছবি-আলোকিত গৌড়

আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে 'স্কুল অটোমেশন সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা' অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এবং ইম্পেরিয়াল আইটির সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বিপ মাইক্রোসিস্টেমস এর সিইও এবং "স্কুল অটোমেশন" প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ ঈদুল হাসান জনি। তিনি স্কুল অটোমেশন সফটওয়্যারের প্রয়োজনীয়তা, ব্যবহার সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম সহজ ও প্রযুক্তিনির্ভর করার ক্ষেত্রে সফটওয়্যার কিভাবে সহযোগীতা করবে সেসকল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণ কর্মশালাটি দুই ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে সকাল ৯টায় প্রভাতী শাখার শিক্ষকগণ এবং দ্বিতীয় ধাপে দুপুর ২টায় দিবা শাখার শিক্ষকগণ অংশগ্রহণ করেন। এতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে স্কুল অটোমেশন সফটওয়্যারের বিভিন্ন ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, ইম্পেরিয়াল আইটির নির্বাহী পরিচালক জাহিদুর রহমান, প্রমোশন অফিসার ফয়সাল আহমেদসহ ইম্পেরিয়াল আইটি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইম্পেরিয়াল আইটির নির্বাহী পরিচালক জাহিদুর রহমান বলেন, আমরা পঠন পদ্ধতিতে আধুনিক প্রযুক্তির ছোয়া দিতে চেষ্টা করছি। যা এই স্কুল অটোমেশন প্রকল্পের মাধ্যমে দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই।

প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রমকে আরও সহজ, গতিশীল ও প্রযুক্তি নির্ভর করার লক্ষ্যেই এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর