[email protected] মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

'রিয়া মনিকে তালাক দেওয়ার পর মেসেঞ্জারে প্রবেশ করাই মুশকিল, শুধু বিয়ের প্রস্তাব'

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ১৭:০৮

ফাইল ছবি

আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ফের আলোচনায় এসেছেন। সম্প্রতি স্ত্রী রিয়া মনিকে মৌখিকভাবে তালাক দেওয়ার পর নতুনভাবে জীবন শুরু করার ঘোষণা দিয়েছেন তিনি। আর এই ঘোষণা দেওয়ার পর থেকেই নারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন হিরো আলম।

হিরো আলম জানান, তালাকের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ করে মেসেঞ্জারে তাকে ঘিরে নারীদের আগ্রহ বেড়েছে ব্যাপকভাবে।

তিনি বলেন, “রিয়া মনিকে তালাক দেওয়ার পর মেসেঞ্জারে প্রবেশ করাই মুশকিল হয়ে গেছে। অসংখ্য নারী আমাকে ম্যাসেজ করছেন, বিয়ের প্রস্তাব দিচ্ছেন। আমি এই ভালোবাসা ও আগ্রহকে সম্মান করি।”

তবে তিনি জানান, আবেগে ভেসে যাচ্ছেন না, বরং পরবর্তী বিয়ে নিয়ে ভাবছেন অনেক পরিপক্বভাবে।

আমি বিয়ে করতে চাই, তবে হুটহাট করে নয়। এবার স্থির হয়ে, ভালোভাবে ভেবে সিদ্ধান্ত নিতে চাই। আমি এমন একজন জীবনসঙ্গী চাই, যিনি বাস্তবতা বুঝে সম্পর্ককে এগিয়ে নিতে পারবেন। কারণ আমি চাই আমার সন্তানেরা একটি সুন্দর পরিবেশে বড় হোক,” বলেন হিরো আলম।

এদিকে স্ত্রী রিয়া মনিকে মৌখিকভাবে তিন তালাক দেওয়ার পর হিরো আলম বলেন, “রিয়া মনি আমাকে খুন করতে চেয়েছিল। সে পরকীয়া করেছে। আজ তাকে তালাক দিয়েছি। এজন্য দুধ দিয়ে গোসল করে আমি নতুনভাবে নিজেকে শুদ্ধ করছি।”

তিনি আরও জানান, ডিভোর্সের কাগজপত্র চূড়ান্ত করেছেন তার উকিল। কোর্টের মাধ্যমে তিন মাসের মধ্যে রিয়া মনি তালাকের কাগজ পাবেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর