[email protected] মঙ্গলবার, ৫ মে ২০২৬
২২ বৈশাখ ১৪৩৩

ব্যর্থ প্রেম ভুলে নতুন করে ঘুরে দাঁড়ানোর দিন আজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ মার্চ ২০২৬, ১৫:০২

ছবি: সংগৃহীত

প্রেমে বিচ্ছেদের পর অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন। তখন মনে হয় জীবনের সব আনন্দ যেন হঠাৎ শেষ হয়ে গেছে। প্রিয় মানুষটিকে হারানোর কষ্ট সহজে মেনে নেওয়া কঠিন হওয়ায় অনেকেই দীর্ঘ সময় সেই স্মৃতির ভেতরেই আটকে থাকেন।

তবে অতীতের স্মৃতি আঁকড়ে ধরে নিজেকে কষ্টে ডুবিয়ে রাখা কোনো সমাধান নয়। জীবনে এগিয়ে যেতে হলে সেই দুঃখকে ধীরে ধীরে ছেড়ে দিয়ে নতুনভাবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করতে হয়। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই সামনে এগিয়ে যাওয়ার মধ্যেই লুকিয়ে থাকে নতুন সম্ভাবনা।

সোমবার (৯ মার্চ) বিশ্বজুড়ে অনেকেই দিনটিকে ‘ব্যর্থ প্রেম ভুলে ঘুরে দাঁড়ানোর দিন’ বা International Breakup Day হিসেবে পালন করেন। প্রেমে ব্যর্থতার বেদনাকে পেছনে ফেলে নতুন করে জীবন সাজানোর অনুপ্রেরণা দিতেই দিনটির প্রচলন হয়েছে।

প্রেম জীবনের স্বাভাবিক একটি অনুভূতি। তবে সব ভালোবাসার গল্প শেষ পর্যন্ত পূর্ণতা পায় না। সম্পর্ক ভেঙে গেলে অনেকেই ভেঙে পড়েন, জীবনকে শূন্য মনে হয়। প্রিয় মানুষ হারানোর কষ্টে কেউ কেউ হতাশায় ভুগতে পারেন, স্বাভাবিক জীবনযাপনেও ব্যাঘাত ঘটে।

তবে জীবন থেমে থাকে না। সেই বাস্তবতাই মনে করিয়ে দেয় ৯ মার্চের এই দিনটি। একটি সম্পর্কের সমাপ্তি মানেই জীবনের সমাপ্তি নয়; বরং এটি নতুনভাবে নিজেকে গড়ে তোলার সুযোগ।

অনেকে বলেন, Valentine's Day এবং April Fools' Day এর মাঝামাঝি সময় হওয়ায় ৯ মার্চকে এই দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছে। ভালোবাসার উচ্ছ্বাসের পর এবং মজার এক দিবসের আগে এই সময়টিকে আত্মবিশ্লেষণ ও নতুন করে এগিয়ে যাওয়ার প্রতীক হিসেবে দেখা হয়।

ধারণা করা হয়, যুক্তরাষ্ট্রের Atlanta এর বাসিন্দা Jeff Goldblatt এই দিবসটির সূচনা করেন। ব্যক্তিগত জীবনে প্রেমে ব্যর্থতার অভিজ্ঞতা থেকেই তিনি এমন একটি দিন চালুর উদ্যোগ নেন, যা মানুষকে ব্যর্থতার পর নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস জোগাবে।

তিনি এ বিষয়ে একটি কবিতা লেখেন এবং একটি ওয়েবসাইট চালু করে তা প্রকাশ করেন। অল্প সময়ের মধ্যেই তার এই উদ্যোগ বিভিন্ন গণমাধ্যম ও মানুষের আলোচনায় আসে। ধীরে ধীরে দিনটি অনেকের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠে।

সময়ের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে দিনটি বিশ্বের বিভিন্ন দেশে পরিচিত হয়ে উঠছে। বিশেষ করে তরুণদের মধ্যে দিনটি নিয়ে আগ্রহ দেখা যায়।

বিশেষজ্ঞদের মতে, সম্পর্ক ভাঙা জীবনের একটি স্বাভাবিক ঘটনা। এটি মানুষকে কষ্ট দিলেও একই সঙ্গে নতুন অভিজ্ঞতা ও শিক্ষা দেয়। তাই অতীতের দুঃখে ডুবে না থেকে সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।

আজকের দিনটি তাই মনে করিয়ে দেয় অতীতের কষ্ট ভুলে নতুন স্বপ্ন, নতুন পরিকল্পনা ও ইতিবাচক চিন্তা নিয়ে জীবনকে নতুনভাবে সাজানোর সময় এসেছে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর