[email protected] রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
৬ বৈশাখ ১৪৩৩

থালাপতি বিজয়ের বিরুদ্ধে পুলিশের মামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৫

ছবিঃ সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় সময়টা ভালো যাচ্ছে না। নতুন সিনেমা জন নায়াগান মুক্তির আগেই পাইরেসির ঘটনায় আলোচনা চলার মধ্যেই এবার আইনি জটিলতায় পড়েছেন তিনি।

জানা গেছে, অনুমতি ছাড়াই জনসভা ও র‍্যালি আয়োজনের অভিযোগে চেন্নাই পুলিশ তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়।

পুলিশ জানায়, চেন্নাইয়ের টি-নগর এলাকায় বিজয়ের রাজনৈতিক দলের পক্ষ থেকে একটি র‍্যালির আয়োজন করা হয়েছিল। তবে কর্মসূচির জন্য আগে থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। জনবহুল এলাকায় এই র‍্যালির কারণে তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে।

নির্বাচন কমিশনের বিশেষ ফ্লাইং স্কোয়াড কর্মকর্তাদের অভিযোগের ভিত্তিতে চেন্নাইয়ের মাম্বালাম থানায় বিজয় ও তার দলের নেতা এন আনন্দের বিরুদ্ধে মামলা করা হয়। তাদের বিরুদ্ধে বেআইনি সমাবেশ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

র‍্যালির সময় বিজয়কে একটি খোলা ছাদযুক্ত গাড়িতে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশে হাত নাড়তে দেখা যায়। ওই সময়ের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। হাজারো সমর্থকের উপস্থিতি ও আলোকসজ্জার কারণে এলাকায় দীর্ঘ সময় যান চলাচল বন্ধ ছিল বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে থালাপতি বিজয় তার রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ গঠনের ঘোষণা দেন।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর