[email protected] বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৩ অগ্রহায়ণ ১৪৩৩

পার হয়ে যাচ্ছে ১৭ নভেম্বর বিশ্ব আনফ্রেন্ড ডে !

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ২৩:২৫

সেফাত উল্লাহ সেফুদা (সংগৃহীত)

আনফ্রেন্ড’ শব্দটির অর্থ সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে বন্ধুতালিকা থেকে সরিয়ে দেওয়া। ২০০৯ সালে অক্সফোর্ড ডিকশনারি শব্দটিকে বছরের সেরা শব্দ হিসেবে নির্বাচন করে। পরে ২০১৪ সালে মার্কিন উপস্থাপক ও কৌতুকশিল্পী জিমি কিমেল আনফ্রেন্ড ডে চালু করেন।দিবসটি উপলক্ষে অনেকেই ফেসবুকের বন্ধুতালিকা থেকে অচেনা ও অপ্রয়োজনীয় ব্যক্তিদের সরিয়ে দেন। তবে এটি শুধু ভার্চুয়াল বন্ধুত্ব কমানোর দিন নয় ।

পার হয়ে যাচ্ছে ১৭ নভেম্বর বিশ্ব আনফ্রেন্ড ডে ! 

 

ফেসবুক খুললেই নিউজফিডে কত কিছু! কেউ ঘুম থেকে উঠেই সেলফি দিচ্ছেন, কেউ দুপুরের খাবারের ছবি পোস্ট করছেন, কেউ আবার ছুটিতে কোথায় গেলেন, তার বিস্তারিত জানাচ্ছেন। এর মধ্যে আছে টিভি সিরিজের স্পয়লার, হরেক রকম গেম খেলার আমন্ত্রণ আর পোষা কুকুর-বিড়ালের ছবি। অথচ এসব পোস্ট যারা দিচ্ছেন, তাদের অনেককেই হয়তো আপনি চেনেন না।

 

প্রতি বছর ১৭ নভেম্বর পালিত হয় আনফ্রেন্ড ডে। দিবসটির মূল উদ্দেশ্য সামাজিক যোগাযোগমাধ্যমের বন্ধুতালিকা পর্যালোচনা করা এবং যাদের সঙ্গে কোনো যোগাযোগ বা সম্পর্ক নেই, তাদের তালিকা থেকে সরিয়ে দেওয়া।

 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিদিনই যুক্ত হচ্ছেন নতুন নতুন মানুষ। বন্ধুতালিকায় জমছে পরিচিত-অপরিচিত অসংখ্য মুখ। তবে তাদের অনেকের সঙ্গেই বাস্তবে কোনো যোগাযোগ নেই। এমন অপ্রয়োজনীয় ভার্চুয়াল বন্ধুত্ব থেকে বেরিয়ে আসার মজার উপলক্ষ ‘আনফ্রেন্ড ডে’।

 

‘আনফ্রেন্ড’ শব্দটির অর্থ সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে বন্ধুতালিকা থেকে সরিয়ে দেওয়া। ২০০৯ সালে অক্সফোর্ড ডিকশনারি শব্দটিকে বছরের সেরা শব্দ হিসেবে নির্বাচন করে। পরে ২০১৪ সালে মার্কিন উপস্থাপক ও কৌতুকশিল্পী জিমি কিমেল আনফ্রেন্ড ডে চালু করেন।

 

দিবসটি উপলক্ষে অনেকেই ফেসবুকের বন্ধুতালিকা থেকে অচেনা ও অপ্রয়োজনীয় ব্যক্তিদের সরিয়ে দেন। তবে এটি শুধু ভার্চুয়াল বন্ধুত্ব কমানোর দিন নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অভ্যাস নিয়েও ভাবার সুযোগ।

 

কারণ, ফেসবুকে হাজারো বন্ধু থাকার চেয়ে বাস্তব জীবনে বিপদে পাশে দাঁড়ানোর মতো কয়েকজন বন্ধু থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

আন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর