[email protected] বুধবার, ২৫ মার্চ ২০২৬
১১ চৈত্র ১৪৩২

রাজশাহীর পুরনো স্থাপত্যের অন্যতম বাগধানী শাহী জামে মসজিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ২০:২৪

ছবি- আলোকিত গৌড়

রাজশাহী জেলার পবা উপজেলার নওহাটা পৌরসভায় অবস্থিত বাগধানী শাহী মসজিদ (যা বাগধানী জামে মসজিদ নামেও পরিচিত) একটি অনন্য প্রাচীন স্থাপত্যের নিদর্শন। প্রায় ৩০০ বছরেরও বেশি সময়ের পুরনো এই মসজিদটি বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত রয়েছে।

নির্মাণকাল হিসেবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্যমতে, এটি ১৭০১ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছে। তবে মসজিদের গায়ের শিলালিপি অনুযায়ী, ১২০০ বঙ্গাব্দে (প্রায় ১৮ শতকের শেষে) এটি সংস্কার বা পুনর্নির্মিত হয়েছিল।তবে সাধারণ মানুষের মাঝে এটি জিনের তৈরি মসজিদ বলেও একধরনের ধারণা প্রচলিত রয়েছে।

স্থানীয় জনশ্রুতি ও শিলালিপি অনুসারে, বাগধানীর জমিদার মুন্সী মোহাম্মদ এনায়েতুল্লাহ মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি মূলত তিন গম্বুজবিশিষ্ট। এর চার কোনায় চারটি নকশাখচিত পিলারের ওপর মিনার সদৃশ ছোট গম্বুজ রয়েছে।

আয়তনে মসজিদটির দৈর্ঘ্য প্রায় ৮০ ফুট এবং প্রস্থ ৪০ ফুট। নকশা গুলো দেয়ালের ভেতরের এবং বাইরের অংশে চিনামাটির চমৎকার নকশা ও কারুকাজ দেখা যায়। এতে তিনটি মেহরাব, তিনটি প্রবেশপথ এবং দুটি জানালা রয়েছে।

পারিপার্শ্বিক অবস্থা খুবই চমৎকার মসজিদের পাশ দিয়ে বয়ে গেছে বারনই নদী। এর একপাশে রাজশাহী-তানোর পাকা রাস্তা এবং অন্যপাশে বিস্তৃত ফাঁকা সবুজ প্রান্তর রয়েছে মসজিদটি পবা উপজেলার নওহাটা পৌরসভার বাগধানী গ্রামে অবস্থিত। রাজশাহী শহর থেকে এর দূরত্ব প্রায় ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। রাজশাহী-নওগাঁ রোডের নওহাটা ডিগ্রি কলেজ মোড় থেকে বাগধানী যাওয়ার রাস্তা দিয়ে এখানে পৌঁছানো যায়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর