[email protected] মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

ইলন মাস্ককে বিদায় জানালেন ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ মে ২০২৫, ১৮:২৫

ছবি: সংগৃহীত

ইলন মাস্কের জন্য ওভাল অফিসে এক ‘গ্র্যান্ড বিদায় অনুষ্ঠানের’ আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৩০ মে) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মাধ্যমে সরকারের ব্যয় নির্বাহক হিসেবে মাস্কের রাজত্বের অবসান ঘটছে। শনিবার (৩১ মে) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

তথাকথিত ‘সরকার দক্ষতা বিভাগ’ (ডিওডিজই) থেকে মাত্র চার মাসের মধ্যে বিদায় নেন মাস্ক। তার বিদায়ের বিষয়ে ইতিবাচক ধারণা দেওয়ার চেষ্টা করতে উভয়ই স্থানীয় সময় শুক্রবার দেড়টায় একটি যৌথ সংবাদ সম্মেলন করেছেন।

৭৮ বছর বয়সী ট্রাম্প বৃহস্পতিবার মাস্কের ‘চমৎকার’ প্রশংসা করে জোর দিয়ে বলেছেন, দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী টেক টাইকুন তার স্পেসএক্স ও টেসলা কোম্পানিতে ফিরে যাওয়া সত্ত্বেও তার প্রভাব অব্যাহত থাকবে।

আলোকিত গৌড়/এম.এইচ.টি

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর