[email protected] মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩

বিক্ষোভে উত্তাল আমেরিকার অন্যতম বাণিজ্যিক এলাকা লস অ্যাঞ্জেলেস: কারফিউ জারি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ জুন ২০২৫, ১৫:১৩

সংগৃহিত ছবি

আমেরিকার অন্যতম বাণিজ্যিক এলাকা লস অ্যাঞ্জেলেসে ৭০০ মেরিন সেনা ও চার হাজার ন্যাশনাল গার্ড মোতায়েনের পর এবার শহরটিতে কারফিউ জারি করা হয়েছে। শহরের মেয়র কারেন ব্যাস কারফিউ জারির এই ঘোষণা দেন।

আজ বুধবার (১১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর অভিযানের প্রতিবাদে লস অ্যাঞ্জেলেসে চলমান বিক্ষোভের মধ্যে শহরের কেন্দ্রীয় একটি অংশে কারফিউ ঘোষণা করেন মেয়র কারেন ব্যাস।

উল্লেখ্য, এই বিক্ষোভ ইতিমধ্যে ছড়িয়ে পড়ছে নিউইয়র্ক সিটি, ফিলাডেলফিয়া এবং সান ফ্রান্সিসকো, ডালাসের মতো বড় শহরগুলোতেও। চার হাজার ন্যাশনাল গার্ড ও ৭০০ মেরিন সেনা মোতায়েন করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে ট্রাম্প প্রশাসনকে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর