[email protected] বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ১৭:২৩

ফাইল ছবি

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে ৫ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটি বাংলাদেশ সময় সকাল ৫টা ৩৯ মিনিটে অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজ থেকে প্রায় ৬১ কিলোমিটার দূরে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, ভোরবেলায় কম্পন অনুভূত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপদ স্থানে আশ্রয় নিতে ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন।

তবে এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

সূত্র: আনাদোলু

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর