[email protected] মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
১১ ফাল্গুন ১৪৩২

মুসলিমদের রুখতে মোদিকে সঙ্গে নিয়ে নতুন কৌশল নেতানিয়াহুর!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৫

সংগৃহিত ছবি

মধ্যপ্রাচ্যে নতুন একটি আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার ভাষ্য, এ জোট মূলত ‘উগ্রবাদী শক্তি’র বিরুদ্ধে একটি ঢাল হিসেবে কাজ করবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ইসরায়েল সফরকে ঘিরে রোববার এ ঘোষণা দেন তিনি।

নেতানিয়াহু এই প্রস্তাবিত জোটকে একটি ‘হেক্সাগন’ বা ষড়ভুজাকৃতির কাঠামো হিসেবে বর্ণনা করেন, যেখানে ভারতকে প্রধান অংশীদার হিসেবে দেখা হচ্ছে। তার মতে, জোটটি দুটি শক্তির বিরুদ্ধে কাজ করবে—একদিকে ইরান-নেতৃত্বাধীন শিয়া অক্ষ, অন্যদিকে তথাকথিত ‘উগ্র সুন্নি অক্ষ’।

তিনি জানান, ভারতের পাশাপাশি গ্রিস ও সাইপ্রাসসহ এশিয়া, আফ্রিকা ও আরব বিশ্বের আরও কয়েকটি দেশ এ জোটে যুক্ত হতে পারে, যারা ইসরায়েলের সঙ্গে সমমনা। এক বার্তায় মোদি জানান, ভারত ও ইসরায়েলের মধ্যে উদ্ভাবন, বিশ্বাস ও অগ্রগতির যে সম্পর্ক রয়েছে, নয়াদিল্লি সেটিকে গুরুত্ব দিয়ে দেখে।

বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েল ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর প্রভাব কমাতে কূটনৈতিক ও সামরিক তৎপরতা বাড়িয়েছে। নতুন প্রস্তাবিত জোট সেই কৌশলের বিস্তৃত রূপ হতে পারে।

তবে ‘উগ্র সুন্নি অক্ষ’ বলতে ঠিক কোন শক্তিকে বোঝানো হয়েছে, তা স্পষ্ট করেননি নেতানিয়াহু। এর আগে তিনি মুসলিম ব্রাদারহুডকে প্রধান শত্রু হিসেবে উল্লেখ করেছিলেন। এদিকে গাজায় চলমান যুদ্ধের জেরে সৌদি আরবসহ কয়েকটি সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের টানাপোড়েন বেড়েছে। বিশেষ করে Abraham Accords-এর মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়াও বর্তমানে চ্যালেঞ্জের মুখে রয়েছে।

আঞ্চলিক এই জটিল পরিস্থিতির মধ্যেই ভারতসহ অন্যান্য মিত্রদের নিয়ে নতুন ‘হেক্সাগন’ জোট গঠনের কূটনৈতিক উদ্যোগের কথা সামনে আনলেন নেতানিয়াহু।

সূত্র: Al Jazeera

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর