ইরানের পাল্টা হামলার প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার Ben Gurion Airport সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির টেলিভিশন চ্যানেল Channel 12 জানিয়েছে, বিমানবন্দরটি অন্তত আগামী সোমবার পর্যন্ত বন্ধ থাকবে।
প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে সব ধরনের বিমান চলাচল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে ইসরায়েলের বেসরকারি উড়োজাহাজ সংস্থা Israir Airlines জানিয়েছে, ইসরায়েলে আসা-যাওয়া সব আন্তর্জাতিক ফ্লাইট এবং অভ্যন্তরীণ সব ফ্লাইট সোমবার সকাল পর্যন্ত বাতিল করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত নির্ধারিত ফ্লাইটের যাত্রীরা অর্থ ফেরত পাবেন বলে জানিয়েছে সংস্থাটি।
তবে যেসব যাত্রী ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট বুকিং করেছেন, তাদের সংশ্লিষ্ট এজেন্টের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
সূত্র: The Times of Israel
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: