[email protected] রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
৬ বৈশাখ ১৪৩৩

ইতিহাসের নজিরবিহীন হামলার ঘোষণা আইআরজিসির

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১১:৪৪

ফাইল ছবি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-র নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে তাঁর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে সংস্থাটি।

এক বিবৃতিতে আইআরজিসি ঘোষণা দেয়, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী আক্রমণাত্মক অভিযান’ শিগগিরই শুরু করা হবে। তাদের দাবি, এই অভিযান ‘মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই’ শুরু হতে পারে এবং এর লক্ষ্যবস্তু হবে দখলদার ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থানগুলো।

বিবৃতিতে আরও বলা হয়, সম্ভাব্য হামলার লক্ষ্য হবে অঞ্চলের ‘দখলকৃত এলাকা’ এবং ‘আমেরিকান সন্ত্রাসী ঘাঁটি’। আইআরজিসি সতর্ক করে জানায়, হামলার জবাব কঠোর ও নজিরবিহীন হবে।

এর আগে ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করে। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, তিনি ‘নির্দিষ্ট দায়িত্ব পালনকালে’ মারা গেছেন। স্থানীয় সময় রোববার ভোরে তাঁর মৃত্যু হয় বলেও জানানো হয়েছে।

খামেনির মৃত্যুর পর ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই সময়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং রাষ্ট্রীয় কর্মসূচি সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর