[email protected] রবিবার, ১ মার্চ ২০২৬
১৭ ফাল্গুন ১৪৩২

মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে হামলা করেছে আইআরজিসির

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১২:০৩

সংগৃহিত ছবি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালানোর দাবি করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর যৌথ বোমাবর্ষণের পাল্টা প্রতিশোধ হিসেবে তেহরান এই পদক্ষেপ নিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এটি ছিল ইরানের পক্ষ থেকে ষষ্ঠ দফার পাল্টা হামলা। অভিযানে ইসরাইল এবং অঞ্চলের বিভিন্ন মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, তাদের লক্ষ্যবস্তুর তালিকায় মার্কিন ঘাঁটিগুলোর পাশাপাশি তেল নোফ বিমান ঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরাইলি সেনাবাহিনীর প্রধান সদর দপ্তর হাকিরিয়া এবং একই শহরের একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স অন্তর্ভুক্ত ছিল।

ইরান এই হামলাকে ‘শুধু শুরু’ হিসেবে উল্লেখ করে সতর্ক করেছে, ভবিষ্যতে আরও কঠোর ও ভিন্নধর্মী প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে, যা প্রতিপক্ষকে একের পর এক গুরুতর আঘাতের মুখে ফেলবে।

সূত্র: আল জাজিরা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর