[email protected] মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

সৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ০৯:৩৭

সংগৃহিত ছবি

সৌদি আরবে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে দুটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম BBC এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় “সীমিত মাত্রার অগ্নিকাণ্ড এবং ভবনের সামান্য ক্ষয়ক্ষতি” হয়েছে।

পরিস্থিতির প্রেক্ষাপটে জেদ্দা, রিয়াদ ও জাহরানে অবস্থিত যুক্তরাষ্ট্রের মিশনের কর্মীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অঞ্চলটিতে অবস্থিত সামরিক স্থাপনাগুলোতে অপ্রয়োজনীয় ভ্রমণ সীমিত করার কথাও জানানো হয়েছে।

এর আগে ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক হামলার পর পাল্টা প্রতিক্রিয়া শুরু হলে মধ্যপ্রাচ্যে মার্কিন কনস্যুলেটগুলোতে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যায়। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাম্প্রতিক এই হামলা সেই উত্তেজনারই ধারাবাহিকতা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রিয়াদের কূটনৈতিক কোয়ার্টার এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।

সূত্র: BBC

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর