[email protected] মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

হামলার মধ্যেই ইরানে ৪.৩ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১৪:১১

ফাইল ছবি

গত শনিবার থেকে ইরানে টানা হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

একের পর এক শক্তিশালী বোমা বিস্ফোরণে দেশটির বিভিন্ন এলাকা প্রকম্পিত হওয়ার মধ্যেই মঙ্গলবার সেখানে ভূমিকম্প আঘাত হেনেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা United States Geological Survey (ইউএসজিএস) জানিয়েছে, ইরানের গেরাশ অঞ্চলে ৪ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়।

সংস্থাটি জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬ দশমিক ২১ মাইল)। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

খবর: Al Jazeera।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর