[email protected] বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
২১ ফাল্গুন ১৪৩২

ইরানকে হামলা বন্ধের আহ্বান আরব লীগের মহাসচিবের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ মার্চ ২০২৬, ১১:৪৩

ফাইল ছবি

প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন আহমেদ আবুল ঘেইত, মহাসচিব আরব লীগ। একই সঙ্গে এসব হামলাকে ইরানের ‘কৌশলগত ভুল’ বলেও মন্তব্য করেছেন তিনি। খবর দিয়েছে The Times of Israel।

এক বিবৃতিতে আহমেদ আবুল ঘেইত বলেন, চলমান হামলাগুলো উপসাগরীয় অঞ্চলে ইরানের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ‘অভূতপূর্ব বৈরিতার পরিস্থিতি’ আরও গভীর করছে।

তিনি তেহরানের প্রতি অবিলম্বে এসব হামলা বন্ধের আহ্বান জানান এবং সতর্ক করে বলেন, “ইরানকে অবশ্যই হুঁশে ফিরতে হবে।”

২২ সদস্যবিশিষ্ট আরব লীগ মূলত আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে কাজ করে। তবে বিভিন্ন আঞ্চলিক সংঘাত সমাধানে দীর্ঘদিন ধরে কার্যকর ভূমিকা রাখতে না পারায় সংস্থাটিকে অনেকেই অকার্যকর বলেও সমালোচনা করে থাকেন।

সূত্র: The Times of Israel।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর