মার্কিন প্রেসিডেন্ট Donald Trump বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছে এবং এই সংঘাত ‘খুব শিগগির’ শেষ হতে পারে। তবে এটি চলতি সপ্তাহেই শেষ হবে না বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন। খবর Al Jazeera-র।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক বোমাবর্ষণের মধ্যেই ইরানে নতুন সর্বোচ্চ নেতা Mojtaba Khamenei-এর সমর্থনে দেশজুড়ে বড় ধরনের সমাবেশ করেছে হাজার হাজার মানুষ।
এদিকে বাহরাইন, কুয়েত ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ইসরায়েলি ও মার্কিন স্থাপনায় পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এসব হামলায় ইসরায়েলে অন্তত দুজন নিহত হয়েছে। অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৮৬ জনে পৌঁছেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের কোনো সর্বোচ্চ নেতা দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। তার এই মন্তব্যকে ইরানের নতুন নেতা নির্বাচনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) ইরানের বিশেষ পরিষদ Assembly of Experts নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতাবা খামেনিকে নির্বাচিত করে। তবে নির্বাচিত হওয়ার পর এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি ট্রাম্প।
মোজতাবা খামেনি হলেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা Ali Khamenei-এর ছেলে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে আলী খামেনি নিহত হন বলে দাবি করা হয়।
মার্কিন সংবাদমাধ্যম ABC News-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরানের সম্ভাব্য সর্বোচ্চ নেতাকে আমাদের কাছ থেকে অনুমোদন নিতে হবে। যদি তিনি আমাদের অনুমোদন না পান, তবে তিনি বেশি দিন টিকতে পারবেন না।”
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: