ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগির শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump। তবে ট্রাম্পের এই মন্তব্যের জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুদ্ধের সমাপ্তি কখন হবে তা ওয়াশিংটন নয়, নির্ধারণ করবে তেহরান।
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল Ali Mohammad Naeini ট্রাম্পের মন্তব্যকে ‘মিথ্যা ছাড়া আর কিছু নয়’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, অপমানজনক পরাজয়ের পর ট্রাম্প ‘ভুয়া সামরিক সাফল্য দেখানোর চেষ্টা করছেন’।
নাঈনি আরও বলেন, “এই যুদ্ধের শেষ আমরা নির্ধারণ করব। আমরা জানি তোমাদের গোলাবারুদ প্রায় শেষ হয়ে এসেছে এবং তোমরা যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসার পথ খুঁজছ। কেন তোমরা আমেরিকার জনগণকে সত্য কথা বলছ না?” তিনি দাবি করেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব সামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে—যা ট্রাম্প আমেরিকান জনগণকে জানাতে চান না।
এদিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের Doral শহরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, তিনি আশা করছেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ ‘খুব তাড়াতাড়ি’ শেষ হবে। এক সাংবাদিক জানতে চান, চলতি সপ্তাহেই বা কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শেষ হবে কি না। জবাবে ট্রাম্প বলেন, “আমার তাই মনে হয়।”
ট্রাম্প দাবি করেন, ইরানের নেতৃত্বসহ তাদের গুরুত্বপূর্ণ অনেক কাঠামো ধ্বংস হয়ে গেছে এবং দেশটির নেতৃত্বের অন্তত দুই স্তর ধ্বংস হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা Ali Khamenei নিহত হওয়ার পর তার দ্বিতীয় ছেলে Mojtaba Khamenei-কে নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়েছে। সূত্র: Al Jazeera।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: