ইরানের খাতাম আল-আম্বিয়া সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি হুশিয়ারি উচ্চারণ করেছেন যে, প্রতি ব্যারেল তেলের দাম ২০০ ডলারে পৌঁছতে পারে।
তিনি বলেন, “তেলের দাম নির্ভর করে আঞ্চলিক নিরাপত্তার ওপর, আর সেই নিরাপত্তা যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা অস্থিতিশীল করেছে।”
মুখপাত্র আরও সতর্ক করে বলেন, হামলার জবাবে কেবল ‘পারস্পরিক আঘাত’ নয়, বরং তারা প্রতিপক্ষের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন হামলা চালিয়ে যাবে। তিনি জোর দেন যে, যুক্তরাষ্ট্র তেলের দাম নিয়ন্ত্রণ করতে পারবে না এবং “এক ফোঁটা তেলও যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের অংশীদারদের কাছে পৌঁছাতে দেওয়া হবে না।”
জোলফাকারি আরও বলেন, যেকোনো তেলবাহী জাহাজ বা ট্যাঙ্কার যা তাদের উদ্দেশ্যে যাবে, তা বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে।
এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম এবং সামরিক উত্তেজনার প্রভাব আরও বাড়তে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
সূত্র: আল জাজিরা
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: