মার্কিন প্রেসিডেন্ট Donald Trump ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আলোচিত Mojtaba Khamenei-র বেঁচে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেন, ক্ষমতা গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি।
শনিবার মার্কিন সংবাদমাধ্যম NBC News-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তিনি (মোজতবা) আদৌ বেঁচে আছেন কি না, আমি জানি না। এখন পর্যন্ত কেউ তার উপস্থিতির কোনো প্রমাণ দেখাতে পারেনি।”
ট্রাম্প আরও বলেন, “আমি শুনছি যে তিনি বেঁচে নেই। আর যদি বেঁচে থাকেন, তবে নিজের দেশের স্বার্থে তার একটি অত্যন্ত বুদ্ধিমানের কাজ করা উচিত। আর তা হলো আত্মসমর্পণ করা।” তবে খামেনির মৃত্যুর খবরকে তিনি একটি ‘গুজব’ হিসেবেও উল্লেখ করেন।
ইরানের ভবিষ্যৎ নেতৃত্বে তিনি নির্দিষ্ট কাউকে সমর্থন করেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প কোনো নাম উল্লেখ করেননি। তিনি বলেন, “আমাদের কাছে এমন কিছু মানুষ আছেন, যারা ওই দেশের ভবিষ্যতের জন্য দুর্দান্ত নেতা হতে পারেন।”
সূত্র: CNN
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: