সৌদি আরব ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে বলে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী Faisal bin Farhan Al Saud। তিনি বলেন, চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তেহরানের সঙ্গে অবশিষ্ট আস্থাও পুরোপুরি শেষ হয়ে গেছে।
বুধবার রাজধানী Riyadh-এ আরব ও ইসলামিক দেশগুলোর মন্ত্রীদের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে এসব মন্তব্য করেন তিনি।
প্রিন্স ফয়সাল বলেন, সৌদি আরবের দুটি তেল শোধনাগারে হামলা হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তিনি প্রশ্ন তুলে বলেন, “এর উদ্দেশ্য কী? ইরানিদের বুঝতে হবে, এর পরিণতি তাদের ভোগ করতে হবে।”
এ সময় তিনি ইরানকে তাদের বর্তমান অবস্থান ও সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান এবং সতর্ক করেন, পরিস্থিতি আরও অবনতি হলে এর দায়ভার তেহরানকেই নিতে হবে।
বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: