[email protected] বুধবার, ২৫ মার্চ ২০২৬
১১ চৈত্র ১৪৩২

ইরানে ৩০০ টন ওষুধ পাঠালো রাশিয়া, পাশে চীন-তাজিকিস্তানও

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ২০:৪৭

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত ইরানে মানবিক সহায়তা হিসেবে ৩০০ মেট্রিক টন ওষুধ পাঠিয়েছে রাশিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পিরহোসেইন কলিভান্দ।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে তিনি জানান, রাশিয়ার পাশাপাশি তাজিকিস্তান থেকে ২ হাজার ৬০০ টন মানবিক সহায়তা পৌঁছেছে। এছাড়া চীন ও আজারবাইজানও ইরানের পাশে দাঁড়িয়ে সহায়তা প্রদান করেছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের বহু হাসপাতাল ও অ্যাম্বুলেন্স স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে নারী-শিশুসহ বিপুলসংখ্যক মানুষ আহত হওয়ায় দেশটি জরুরি ওষুধ সহায়তা চেয়েছিল।

তিনি আরও জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে এই মানবিক সহায়তা পাঠানো হয়েছে।

সূত্র: তাস

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর