[email protected] বৃহঃস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
২৬ চৈত্র ১৪৩২

৪০ দিন পর খুললো আল-আকসা মসজিদ, মুসল্লিদের ঢল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১০:২৯

ফাইল ছবি

টানা ৪০ দিন বন্ধ থাকার পর অবশেষে খুলে দেওয়া হয়েছে পবিত্র Al-Aqsa Mosque। গত ২৮ ফেব্রুয়ারি Iran-ইসরায়েল যুদ্ধ শুরুর পরপরই মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মসজিদটি বন্ধ করে দিয়েছিল Israel।

আল-আকসা বন্ধ থাকায় Jerusalem-এর মুসলিমরা এবারের রমজান মাস ও Eid al-Fitr-এর নামাজ সেখানে আদায় করতে পারেননি। তবে বুধবার (৮ এপ্রিল) United States-Iran যুদ্ধবিরতির ঘোষণা আসার পর বৃহস্পতিবার ভোরে মসজিদটির অবরোধ তুলে নেয় ইসরায়েল।

অবরোধ প্রত্যাহারের পরপরই মুসল্লিদের ঢল নামে আল-আকসা প্রাঙ্গণে। ভোরের ফজরের নামাজ আদায়ের জন্য অসংখ্য মুসল্লিকে মসজিদে প্রবেশ করতে দেখা যায়।

Al Jazeera প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, দীর্ঘদিন পর খুলে দেওয়ায় ভোর থেকেই মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

এর আগে, গত রমজানেও আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের নামাজ আদায়ে বাধা দেয় ইসরায়েলি বাহিনী। এমনকি ঈদের দিনও প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়া হয়, ফলে শত শত মুসল্লি মসজিদে প্রবেশ করতে না পেরে আশপাশের সড়কে নামাজ আদায় করতে বাধ্য হন।

সূত্র: Al Jazeera

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর