[email protected] মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
৩০ চৈত্র ১৪৩২

যুক্তরাষ্ট্রের কোন শর্ত মানেনি ইরান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৩২

সংগৃহীত ছবি

পাকিস্তানে টানা প্রায় ২১ ঘণ্টা ধরে চলা উচ্চপর্যায়ের আলোচনায় যুক্তরাষ্ট্রের দেওয়া কঠোর শর্তগুলো মানতে অস্বীকৃতি জানিয়েছে ইরান।

রোববার হোয়াইট হাউস জানায়, তেহরানের জন্য নির্ধারিত শর্তগুলো ‘অপরিবর্তনীয়’ এবং এতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত অধিকাংশ শর্তই আগে থেকেই প্রত্যাখ্যান করে আসছে ইরান। ছয় সপ্তাহের সংঘাতের পরও তেহরান তাদের অবস্থানে অনড় রয়েছে।

যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী, ইরানকে সব ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করতে হবে এবং প্রধান পারমাণবিক স্থাপনাগুলো ভেঙে ফেলতে হবে। পাশাপাশি মাটির নিচে সংরক্ষিত প্রায় ৪০০ কেজির বেশি উচ্চমাত্রার ইউরেনিয়াম হস্তান্তরের কথাও বলা হয়েছে।

এছাড়া ইরানকে আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি হামাস, হিজবুল্লাহ ও হুতি গোষ্ঠীর প্রতি আর্থিক সহায়তা বন্ধ করতে হবে। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত রাখা এবং জাহাজ চলাচলে কোনো ধরনের শুল্ক না নেওয়ার শর্তও দিয়েছে ওয়াশিংটন।

আলোচনা শেষে পাকিস্তান ত্যাগের সময় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, এটি ছিল তাদের পক্ষ থেকে ‘সেরা ও চূড়ান্ত প্রস্তাব’। ইরান চাইলে এখনো এ প্রস্তাব গ্রহণ করতে পারে।

তিনি আরও বলেন, আলোচনা কখনো কঠিন পর্যায়ে গেলেও পুরোপুরি বৈরী পরিবেশ সৃষ্টি হয়নি। দীর্ঘ সময় বন্ধ দরজার বৈঠকের পর উভয় পক্ষের মধ্যে কিছুটা পারস্পরিক বোঝাপড়াও তৈরি হয়েছে।

তবে বিশ্লেষকদের মতে, যেসব শর্ত আগে প্রত্যাখ্যান করেছে, সেগুলো এখন মেনে নেওয়ার সম্ভাবনা কম। বিশেষ করে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান এখনো কৌশলগতভাবে শক্ত অবস্থানে রয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের ধারণা, সাম্প্রতিক সংঘাতের পর ইরান দুর্বল অবস্থায় রয়েছে। তাই এই মুহূর্তে শর্তগুলো মেনে নেওয়াই তাদের জন্য বাস্তবসম্মত হবে। ইতোমধ্যে হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ ঘোষণাকে চাপ প্রয়োগের কৌশল হিসেবে দেখা হচ্ছে।

তবে যুক্তরাষ্ট্রের এই হুমকিকে গুরুত্ব দিচ্ছে না তেহরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেন, হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধের হুমকি ইরানের ওপর কোনো প্রভাব ফেলবে না।

তিনি বলেন, “আপনারা যদি সংঘাতে যান, আমরাও প্রস্তুত। আর যদি যুক্তির পথে আসেন, আমরা যুক্তি দিয়েই তার জবাব দেব।”

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর