[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৩ বৈশাখ ১৪৩৩

২১ এপ্রিল থেকে ইরানে সব শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩৫

ফাইল ছবি

আগামী ২১ এপ্রিল থেকে ইরানজুড়ে সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি ক্লাস বন্ধ করে ভার্চুয়াল বা অনলাইন পাঠদান চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্কুলপর্যায়ের সব বিভাগ ও শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই দূরশিক্ষণ বা রিমোট লার্নিং ব্যবস্থা কার্যকর করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের শিক্ষা কার্যক্রম অনলাইন পদ্ধতিতেই পরিচালিত হবে।

তবে হঠাৎ করে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার পেছনে নির্দিষ্ট কোনো কারণ এখনো জানায়নি শিক্ষা মন্ত্রণালয়। এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে স্থানীয় শিক্ষা প্রশাসনগুলো।

সূত্র: আল জাজিরা

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর