[email protected] সোমবার, ২০ এপ্রিল ২০২৬
৬ বৈশাখ ১৪৩৩

শান্তিচুক্তি না হলে পুরো ইরান ধ্বংস হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ২১:৪৮

ফাইল ছবি

শান্তিচুক্তি না করলে পুরো ইরানকে ‘উড়িয়ে দেওয়া হবে’ বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (১৯ এপ্রিল) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাংবাদিক ট্রে ইয়িংস্টের সঙ্গে প্রায় ২০ মিনিটের আলাপে ট্রাম্প বলেন, ইরান যদি চুক্তিতে স্বাক্ষর না করে, তাহলে দেশটির ভয়াবহ পরিণতি হবে।

তিনি বলেন, “তারা যদি চুক্তি না করে, তাহলে পুরো দেশ উড়িয়ে দেওয়া হবে।”

সাক্ষাৎকারে আরও জানানো হয়, সম্ভাব্য শান্তি আলোচনার নেতৃত্ব দেবেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার। এই আলোচনা চলতি সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

ট্রাম্পের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা বাড়ছে। একই সঙ্গে ইরানকে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক চাপও ক্রমশ তীব্র হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এ ধরনের কঠোর মন্তব্য চলমান আঞ্চলিক কূটনৈতিক প্রচেষ্টাকে আরও জটিল করে তুলতে পারে এবং পরিস্থিতিকে নতুন করে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে।

সূত্র: মিডল ইস্ট আই

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর