পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাদের মধ্যে আঞ্চলিক পরিস্থিতি, চলমান উত্তেজনা এবং বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
আলোচনার সময় ইরানের প্রেসিডেন্ট বলেন, তেহরানের ধারণা—যুক্তরাষ্ট্র আবারও ‘কূটনৈতিকভাবে বিশ্বাসঘাতকতা’ করতে পারে, যেমনটি অতীতেও করেছে।
পেজেশকিয়ান আরও অভিযোগ করেন, যুদ্ধবিরতি ও আলোচনা চলমান থাকলেও যুক্তরাষ্ট্র গুণ্ডামিমূলক ও অযৌক্তিক আচরণ করছে। এসব কর্মকাণ্ডের কারণে ইরানের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে যে, ওয়াশিংটন কূটনীতির আড়ালে আবারও হামলার পথ বেছে নিতে পারে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আচরণ থেকে মনে হচ্ছে তারা আলোচনাকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না।
তবে টেলিফোন আলাপের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনার বিষয়টি উল্লেখ করা হয়নি।
সূত্র: এপি।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: