নির্ধারিত সময়ের মধ্যে কোনো চুক্তি না হলে ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump। সোমবার (২০ এপ্রিল) টেলিফোনে Bloomberg-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমঝোতা না হলে যুদ্ধ কি ফের শুরু হবে? জবাবে তিনি বলেন, “যদি চুক্তি না হয়, তবে আমি অবশ্যই তেমনটা মনে করছি।”
চুক্তি নিয়ে কোনো তাড়াহুড়ো করতে রাজি নন বলেও জানান ট্রাম্প। তিনি বলেন, “কোনো বাজে চুক্তিতে সই করার জন্য আমি কোনো তাড়াহুড়ো করবো না। আমাদের হাতে যথেষ্ট সময় আছে।”
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানো হবে না বলেও ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, ওয়াশিংটন সময় বুধবার (২১ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত এই যুদ্ধবিরতি বহাল থাকবে। তবে এর মধ্যে কোনো সুনির্দিষ্ট চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে মেয়াদ বাড়ানোর সম্ভাবনা “একেবারেই ক্ষীণ”।
ব্লুমবার্গকে ট্রাম্প বলেন, “আমি এই মেয়াদ বাড়ানোর সম্ভাবনা খুব একটা দেখছি না।”
তবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে ট্রাম্পের অবস্থানে এর আগেও অসংলগ্নতা দেখা গেছে। গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকরা তাঁকে পাঁচবার এ বিষয়ে প্রশ্ন করলে তিনি তিনবার তিন ধরনের ভিন্ন উত্তর দিয়েছিলেন।
সবশেষ বক্তব্যে এ বিষয়ে ট্রাম্পের কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
সূত্র: CNN
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: