যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার অনুষ্ঠানে গুলির শব্দ শোনার পর প্রেসিডেন্ট Donald Trumpকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয় নিরাপত্তা সদস্যরা। স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন হিল্টন হোটেলে এ ঘটনা ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠানের শুরু হওয়ার ঠিক আগে বলরুমের বাইরে কয়েক দফা গুলির শব্দ শোনা যায়। এরপরই সিক্রেট সার্ভিস সদস্যরা ট্রাম্পকে ঘিরে ফেলেন এবং দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নেন। একই সঙ্গে ফার্স্ট লেডি Melania Trumpকেও নিরাপদ স্থানে নেওয়া হয়।
একজন প্রত্যক্ষদর্শী জানান, অন্তত পাঁচটি গুলির শব্দ শোনা গেছে এবং ঘটনাস্থলে বারুদের গন্ধও পাওয়া যাচ্ছিল।
ঘটনার পর ট্রাম্প সামাজিক মাধ্যমে জানান, হামলাকারীকে আটক করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসাও করেন।
হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে অনুষ্ঠানটি পুনরায় শুরু করা হতে পারে। ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: