[email protected] শনিবার, ২ মে ২০২৬
১৯ বৈশাখ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধের আশঙ্কা, সতর্ক করল ইরান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ মে ২০২৬, ১৪:৩০

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু হতে পারে বলে সতর্কতা জারি করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনী বলছে, বিভিন্ন তথ্য-প্রমাণে ইঙ্গিত মিলছে—যুক্তরাষ্ট্র কোনো চুক্তি বা সমঝোতায় প্রতিশ্রুতিবদ্ধ নয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে সামরিক সদর দফতরের উপপ্রধান মোহাম্মদ জাফর আসাদি বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বক্তব্য ও কার্যক্রম মূলত গণমাধ্যমকেন্দ্রিক। তার দাবি, এসবের উদ্দেশ্য তেলের দামের পতন ঠেকানো এবং নিজেদের তৈরি জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসা।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র-সমর্থিত ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো ‘দুঃসাহসিক’ বা ‘অবিবেচক’ পদক্ষেপ নেওয়া হলে তার জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরানের বাহিনী।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা ও পারস্পরিক অবিশ্বাসের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠছে। ইরানের এ ধরনের বক্তব্য ভবিষ্যতে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্র: আল-জাজিরা

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর