[email protected] রবিবার, ১০ মে ২০২৬
২৭ বৈশাখ ১৪৩৩

তেল আবিবে রাতভর বিক্ষোভ, নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ক্ষোভ ইসরায়েলিদের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ মে ২০২৬, ১১:৩৪

সংগৃহিত ছবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী Benjamin Netanyahu সরকারের বিরুদ্ধে এবং দক্ষিণ লেবাননে চলমান হামলার প্রতিবাদে তেল আবিবে রাতভর বিক্ষোভ করেছেন হাজারো ইসরায়েলি নাগরিক। বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়েছে।

ইরান ও লেবাননকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। চলতি বছরের শেষ দিকে ইসরায়েলে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। এ সময় দেশটিতে অতি-গোঁড়া ইহুদি সম্প্রদায়ের কিছু সদস্যের সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকৃতি জানানো নিয়েও ব্যাপক বিতর্ক চলছে।

বিক্ষোভে অংশ নেওয়া ৮৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত ডেভিড আলকান রয়টার্সকে বলেন, তিনি সরকারের ভুল নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছেন। তার দাবি, সরকার জনগণকে ভুয়া তথ্য ও মিথ্যা দিয়ে বিভ্রান্ত করছে।

তিনি আরও বলেন, ইরানকে তিনি শত্রু মনে করলেও দেশের অভ্যন্তরীণ সংকটকেই বেশি বিপজ্জনক বলে মনে করেন। বিশেষ করে যারা সেনাবাহিনীতে যোগ দিচ্ছে না, কাজ করছে না এবং কর না দিয়েও রাষ্ট্রের সুবিধা ভোগ করছে, তাদের কড়া সমালোচনা করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীদের হাতে ‘গণহত্যা বন্ধ করুন’, ‘অক্টোবর সেভেন ভুলে যান’ এবং ‘বিবি এসকোবার’ লেখা বিভিন্ন প্ল্যাকার্ড ছিল। এসব স্লোগানের মাধ্যমে তারা সরকার ও যুদ্ধনীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর