[email protected] মঙ্গলবার, ২৬ মে ২০২৬
১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

যুদ্ধ ফের শুরু হলে ভয়াবহ প্রতিক্রিয়ার হুঁশিয়ারি তেহরানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ মে ২০২৬, ২১:২১

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধ শুরু হলে আরও কঠোর, ব্যাপক ও শক্তিশালী জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র আবোলফাজল শেখারচি বলেছেন, নতুন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালালে তার প্রতিক্রিয়া শুধু আঞ্চলিক সীমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারসের বরাত দিয়ে জানা গেছে, অঞ্চল আবারও যুদ্ধে জড়িয়ে পড়লে ইরানের প্রতিক্রিয়া হবে আরও ভারী ও শক্তিশালী।

এর আগে ফারস দাবি করে, হরমুজ প্রণালির কাছে লারাক দ্বীপের দক্ষিণে একটি ইরানি জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিমান। ওই হামলায় কয়েকজন ইরানি নাগরিক নিহত হয়েছেন বলেও দাবি করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাতের পর পাল্টা জবাব দেয় ইরান। এরপর থেকেই মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বাড়তে থাকে।

এদিকে চলমান সংঘাত বন্ধে পাকিস্তান-এর নেতৃত্বে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। যুদ্ধ বন্ধে মধ্যস্থতার চেষ্টা চললেও নতুন হামলা ও পাল্টা হুঁশিয়ারিতে পরিস্থিতি আবারও অনিশ্চিত হয়ে উঠেছে।

সূত্র: আল জাজিরা

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর