মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। হরমুজ প্রণালির বন্দর ও দ্বীপপুঞ্জে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ড্রোন হামলা এবং জর্ডানের আজরাক এলাকায় অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
এদিকে কুয়েতও জানিয়েছে যে দেশটি হামলার মুখে পড়েছে। কুয়েতের কর্তৃপক্ষের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আকাশপথে আসা শত্রুপক্ষের লক্ষ্যবস্তু সফলভাবে প্রতিহত করেছে।
মঙ্গলবার হরমুজ প্রণালিতে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। ইরানের দাবি, সাম্প্রতিক হামলাগুলো যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের সরাসরি জবাব।
তবে এসব হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বাধীন কোনো সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি হামলার এই ধারাবাহিকতা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। একই সঙ্গে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কাও বাড়ছে।
সূত্র: আল-জাজিরা
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: