[email protected] রবিবার, ২১ জুন ২০২৬
৭ আষাঢ় ১৪৩৩

হরমুজ প্রণালী বন্ধ করলে ‘ইরান ধ্বংস হয়ে যাবে’, ট্রাম্পের নতুন হুমকি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুন ২০২৬, ২১:১৩

ফাইল ছবি

সুইজারল্যান্ডে ইরানের নেতাদের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা চলাকালেই দেশটিকে আবারও ‘ধ্বংস করে দেওয়ার’ হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার প্রতিক্রিয়ায় তিনি এমন হুঁশিয়ারি দেন।

রোববার (২১ জুন) ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পর তিনি সরাসরি ইরানের নেতৃত্বকে সতর্কবার্তা দিয়েছেন।

ট্রাম্পের ভাষায়, “তোমরা যদি এটা বন্ধ করো, তাহলে তোমাদের কোনো দেশই থাকবে না। নিজেদের দেশেও ফিরতে পারবে না।”

তিনি আরও দাবি করেন, শনিবার হরমুজ প্রণালী দিয়ে প্রায় ১ কোটি ৯০ লাখ ব্যারেল তেল পরিবাহিত হয়েছে। এ সময় যুক্তরাষ্ট্রকে এই গুরুত্বপূর্ণ জলপথের ‘অভিভাবক’ বলেও উল্লেখ করেন তিনি।

ইরান যদি কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপের হুমকিও পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। তিনি বলেন, “তারা যদি কোনো চুক্তিতে না আসে, আমরা টোল আদায় করব। প্রয়োজন হলে আমরা প্রণালীটি দখল করে নিতে পারি। আমি ওদের একেবারে উড়িয়ে দেব।”

ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার বজায় রাখার বিষয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মন্তব্য নিয়েও কড়া প্রতিক্রিয়া জানান ট্রাম্প। পেজেশকিয়ানকে উদ্দেশ করে তিনি বলেন, “তার মুখ সামলে কথা বলা উচিত। তাকে শুধরে যেতে হবে, নইলে আমরা দেশের বাকি অংশ দখল করে নেব।”

ট্রাম্প আরও জানান, গত সপ্তাহে তার স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অধীনে ৬০ দিনের যুদ্ধবিরতি ও আলোচনার যে কাঠামো তৈরি হয়েছিল, সেটি ছিল কেবল একটি বিকল্প। প্রয়োজনে সেই বিকল্পের বাইরে গিয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

সূত্র: ফক্স নিউজ

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর