[email protected] শুক্রবার, ২৬ জুন ২০২৬
১২ আষাঢ় ১৪৩৩

ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যে সামরিক কৌশল বদলাচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ১৩:৪৯

ফাইল ছবি

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বাহরাইনে মার্কিন নৌবাহিনীর একটি ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতির পর মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক অবস্থান পুনর্মূল্যায়ন করছে যুক্তরাষ্ট্র। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি বিশ্লেষণে দেখা গেছে, বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে পূর্বে যুক্তরাষ্ট্র যে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছিল, বাস্তবে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে। গত ১ মার্চ প্ল্যানেট ল্যাবস পিবিসি-র তোলা স্যাটেলাইট চিত্রে ঘাঁটির বিভিন্ন স্থান থেকে ধোঁয়া উড়তে দেখা যায়, যা হামলার তীব্রতার ইঙ্গিত দেয়।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরও বলা হয়, বাহরাইনের ক্ষতিগ্রস্ত ঘাঁটি সংস্কারের পাশাপাশি কুয়েত ও সৌদি আরবে মার্কিন সামরিক উপস্থিতি কমিয়ে আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ওয়াশিংটন। একই সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পাল্লার বাইরে, আরও পশ্চিমাঞ্চলে সামরিক অবকাঠামো ও কার্যক্রম স্থানান্তরের পরিকল্পনাও করছে মার্কিন প্রশাসন।

এই কৌশলগত পুনর্বিন্যাসের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কিছু সামরিক ঘাঁটি ও অপারেশন ইসরায়েলে স্থানান্তরের বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটি জানায়, সম্ভাব্য নতুন অবস্থান হিসেবে ইসরায়েলকে অন্যতম প্রধান বিকল্প হিসেবে দেখা হচ্ছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও ভূরাজনৈতিক কৌশলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর