[email protected] বুধবার, ৭ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩

ডিজেলের দাম কমাতে ট্রাম্পের নির্বাহী আদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ০৮:৩১

সংগৃহিত ছবি

যুক্তরাষ্ট্রে প্রায় রেকর্ড পর্যায়ে পৌঁছে যাওয়া ডিজেলের দাম কমাতে নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৫ অক্টোবর) রাতে সই করা ওই আদেশে কম দামের ‘রেড-ডাইড ডিজেল’ ব্যবহারের ওপর থাকা বিধিনিষেধ শিথিল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নেব্রাস্কায় এক নির্বাচনী প্রচার অনুষ্ঠানে ট্রাম্প বলেন, নতুন আদেশের ফলে যে কেউ যেকোনো প্রয়োজনে করমুক্ত লাল রঙের ডিজেল কিনতে পারবেন। এতে শুধু জ্বালানির খরচই কমবে না, মুদি পণ্যসহ বিভিন্ন পণ্যের দামও কমতে পারে বলে দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘এই আদেশের ফলে মুদি পণ্যসহ সব ধরনের পণ্যের খরচ কমবে।’

রেড-ডাইড ডিজেল মূলত সাধারণ ডিজেলের মতোই। তবে এটি করমুক্ত এবং অফ-রোড ব্যবহারের জন্য লাল রঙে চিহ্নিত করা হয়। সাধারণত ট্রাক্টর, কৃষিযন্ত্র ও শিল্পকারখানার বিভিন্ন যন্ত্রে এই জ্বালানি ব্যবহার করা হয়।

হোয়াইট হাউসের প্রকাশিত তথ্য অনুযায়ী, নির্বাহী আদেশের মাধ্যমে সাময়িকভাবে মহাসড়কে ডাইড বা লাল রঙের ডিজেল ব্যবহারের অনুমতি দেওয়া হবে। একই সঙ্গে এ জ্বালানির ওপর প্রযোজ্য ফেডারেল আবগারি কর স্থগিত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

হোয়াইট হাউসের দাবি, এই পদক্ষেপের ফলে সাধারণ আমেরিকানদের জ্বালানি ব্যয় কমবে এবং পরিবহন খরচ কমার কারণে বিভিন্ন পণ্যের দামেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর