[email protected] মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩

পুনরায় যুদ্ধ হলে মার্কিন ‘ডেটা সেন্টার ও এআই স্থাপনায়’ হামলার হুমকি ইরানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১৪:১৪

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হলে মধ্যপ্রাচ্যে দেশটির প্রযুক্তি অবকাঠামো, ডেটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্থাপনা ও যোগাযোগব্যবস্থায় হামলার হুমকি দিয়েছে ইরান। দেশটির নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই বলেছেন, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রযুক্তি স্থাপনাগুলো সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারে। খবর আল জাজিরার।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভিতে প্রচারিত ৩০ মিনিটের এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মোহসেন রেজাই। সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, হরমুজ প্রণালি এবং নতুন করে সংঘাত শুরু হলে ইরানের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা করেন তিনি।

মোহসেন রেজাই বলেন, সংযুক্ত আরব আমিরাত ও হরমুজ প্রণালির আশপাশে যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ মূল্যবান সম্পদ রয়েছে। এখন পর্যন্ত এসব স্থাপনাকে ইরানের হামলার লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করা হয়নি। তবে আবার যুদ্ধ শুরু হলে ওই অঞ্চলের যোগাযোগের তার, ডেটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা স্থাপনা এবং অন্যান্য প্রযুক্তি অবকাঠামো ধ্বংস করা হতে পারে।

তিনি এসব প্রযুক্তি অবকাঠামোকে মধ্যপ্রাচ্যে মার্কিন অর্থনীতির ‘স্পন্দন’ হিসেবে উল্লেখ করেন। তাঁর দাবি, এসব সম্পদের মূল্য ২ লাখ কোটি ডলারেরও বেশি।

যুক্তরাষ্ট্র আবারও হামলা চালালে ইরান নতুন সামরিক সক্ষমতা ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানান রেজাই।

তিনি বলেন, আগের সংঘাতের প্রথম সপ্তাহেই ইরান তাদের সব সামরিক সক্ষমতা প্রকাশ করেনি। শুরুতেই সব সক্ষমতা ব্যবহার করা হলে পরবর্তী সময়ে কাজে লাগানোর মতো পর্যাপ্ত সামরিক সামর্থ্য অবশিষ্ট থাকত না।

রেজাই আরও বলেন, ভবিষ্যতে আবার সংঘাত শুরু হলে আরও বিস্তৃত ও ব্যাপক পরিকল্পনা নিয়ে প্রতিপক্ষের মোকাবিলা করবে ইরান।

সূত্র: আল জাজিরা

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর