চাঁপাইনবাবগঞ্জের বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর মিলনের একটি মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। ভারতে অবস্থানকালে দেশটির এক কনটেন্ট ক্রিয়েটরের লাইভ অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলাদেশের মোল্লাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ তুলেছেন তিনি।
ভারতে বসে বাংলাদেশের মোল্লাদের নিয়ে বিতর্কিত মন্তব্য, প্রচার করা ভিডিও ব্লক করলো মিলনের ‘ড্রিম’ পেজ
চাঁপাইনবাবগঞ্জের বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর মিলনের একটি মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। ভারতে অবস্থানকালে দেশটির এক কনটেন্ট ক্রিয়েটরের লাইভ অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলাদেশের মোল্লাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ তুলেছেন তিনি।
ওই লাইভে মিলনকে বলতে শোনা যায়, বাংলাদেশের মোল্লারা ভারতকে নিয়ে অপপ্রচার চালান। পাশাপাশি ভারতকে নিয়ে বাংলাদেশের মানুষের বিভিন্ন সমালোচনামূলক বক্তব্য নিয়েও মন্তব্য করেন তিনি।
এদিকে মিলনের ওই বক্তব্যের ভিডিওর কাটিং ও সম্পূর্ণ সংস্করণ চাঁপাইনবাবগঞ্জের বেশ কয়েকটি অনলাইন নিউজ চ্যানেল ও পেজে প্রচার করা হয়। অভিযোগ রয়েছে, এরপর মিলনের পরিচালিত ‘ড্রিম’ নামের পেজ থেকে কপিরাইট বা অন্য কোনো কারণে ভিডিওগুলোতে ব্লক দেওয়া হয়। এতে সংশ্লিষ্ট পেজগুলোর ভিডিও প্রচার বাধাগ্রস্ত হয় বলে জানা গেছে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। সমালোচকদের প্রশ্ন, বাংলাদেশের নাগরিকদের একটি অংশের মতামত ও ভারতবিরোধী সমালোচনাকে এভাবে আক্রমণাত্মক ভাষায় উপস্থাপনের কারণ কী? বিশেষ করে ভারতের শোষণ, নিপীড়ন ও বিভিন্ন নীতির সমালোচনা করলেই কাউকে অপপ্রচারকারী হিসেবে আখ্যা দেওয়া কতটা যৌক্তিক, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
স্থানীয়ভাবে পরিচিত এই কনটেন্ট ক্রিয়েটরের রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন সময়ে ক্ষমতাসীনদের পক্ষে অবস্থান নেওয়া নিয়েও সমালোচনা রয়েছে।
আন
মন্তব্য করুন: