[email protected] সোমবার, ৪ মে ২০২৬
২১ বৈশাখ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে প্রাণ গ্রুপের দিনব্যাপী চাকরি মেলা আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ মে ২০২৬, ০৮:৫৬

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজে সোমবার (৪ মে) দিনব্যাপী ‘চাকরি মেলা ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় কৃষিজাত খাদ্যপণ্য উৎপাদনকারী ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান “প্রাণ গ্রুপ”।

মেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এনজিসি ক্যারিয়ার ক্লাবের সহযোগিতায়।

আজ (সোমবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নবাবগঞ্জ সরকারি কলেজে মেলাটি অনুষ্ঠিত হবে।

চাকরি মেলায় যেসকল পদে আবেদনের জন্য যেসকল যোগ্যতা প্রয়োজন হবে:
১. ট্রেইনি এক্সিকিউটিভ-কাস্টমার কেয়ার (মহিলা): এইচএসসি বা স্নাতক পাস।
২. টেলিসেলস এক্সিকিউটিভ (মহিলা): এইচএসসি বা স্নাতক পাস।
৩. ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (পিডিডি): কেমিস্ট্রি, ফুড বা বায়োকেমিস্ট্রি বিষয়ে বিএসসি/এমএসসি পাস।
৪. সুইং অপারেটর/কিউসি: অষ্টম শ্রেণি/এসএসসি/স্নাতক পাস।
৫. অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইঞ্জিনিয়ার (এওই): ডিপ্লোমা পাস।
৬. অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার/ফিল্ড সুপারভাইজার (পুরুষ): বিবিএ/এমবিএ পাস।

আবেদনের শর্তাবলীতে যা থাকছে:
সবগুলো পদের জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছরের মধ্যে হতে হবে এবং কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ে জীবনবৃত্তান্ত (ছবিসহ), শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ নিয়ে সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর