[email protected] রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
৬ বৈশাখ ১৪৩৩

আবু সাইদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ মার্চ ২০২৬, ১৩:০৯

সংগৃহিত ছবি

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার রায় আগামী ৯ এপ্রিল ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী এ রায়ের দিন নির্ধারণ করেন।

এদিকে প্রসিকিউটর এস এম মইনুল হোসেন জানান, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও বিভিন্ন তথ্য-উপাত্তের মাধ্যমে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করা সম্ভব হয়েছে। তিনি আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু দাবি করেন, গুলিতে আবু সাইদের মৃত্যু হয়েছে—এমনটি প্রমাণ করতে প্রসিকিউশন ব্যর্থ হয়েছে। পাশাপাশি তিনি বলেন, মামলাটি আদৌ ট্রাইব্যুনালের আইনের এখতিয়ারের মধ্যে পড়ে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর