[email protected] মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

সর্দি-কাশিতে উপকারী কালোজিরা, বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১০:৩৯

ফাইল ছবি

ছোট ছোট কালো দানার ভেতরেই লুকিয়ে আছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর অসাধারণ গুণ। শতাব্দীর পর শতাব্দী ধরে ঘরোয়া চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে কালোজিরা। বিশেষজ্ঞদের মতে, এতে থাকা ‘থাইমোকুইনন’ উপাদান সর্দি-কাশি, গলা ব্যথা, নাক বন্ধ হওয়া ও কফ জমে থাকার মতো সমস্যায় উপকার দিতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, কিছু সহজ পদ্ধতিতে কালোজিরা ব্যবহার করলে উপশম মিলতে পারে।

কালোজিরা ভেজানো পানি
এক গ্লাস গরম পানিতে এক চা-চামচ কালোজিরা ১৫-২০ মিনিট ভিজিয়ে রেখে কুসুম গরম অবস্থায় পান করলে নাক বন্ধ ভাব, গলা খুসখুস ও সর্দি কমতে সহায়তা করতে পারে।

কালোজিরার ভাপ
গরম পানিতে এক চিমটি কালোজিরা মিশিয়ে ৫-৭ মিনিট ভাপ নিলে শ্বাসনালী পরিষ্কার হয়, কাশি ও কফ কমতে পারে।

কালোজিরা-মধুর মিশ্রণ
এক চা-চামচ কালোজিরা গুঁড়া ও এক চা-চামচ মধু মিশিয়ে প্রতিদিন সকালে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও কাশি উপশমে সাহায্য করতে পারে।

কালোজিরা চা
সাধারণ চায়ে আধা চা-চামচ কালোজিরা যোগ করে গরম অবস্থায় পান করলে গলা ব্যথা কিছুটা কমতে পারে এবং শরীর উষ্ণ থাকে।

কালোজিরার তেল
গরম পানিতে কয়েক ফোঁটা কালোজিরার তেল দিয়ে ভাপ নেওয়া বা বুকে ও গলায় হালকা মালিশ করলেও আরাম পাওয়া যায় বলে জানান বিশেষজ্ঞরা।

তবে চিকিৎসকরা সতর্ক করে বলেন, যাদের অ্যালার্জি, অ্যাজমা বা দীর্ঘমেয়াদি শ্বাসকষ্ট রয়েছে, তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঘরোয়া পদ্ধতি অনুসরণ করবেন না।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর