[email protected] মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন সেনাপ্রধান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ২২:২১

সংগৃহিত ছবি

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের বাবার কাছে আর্থিক সহায়তা তুলে দিয়েছেন।

সোমবার (২৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, আজ সেনাবাহিনী প্রধান শহীদ আবু সাঈদের বাবার হাতে আর্থিক সহায়তা প্রদান করেন। গত বছরের ১৬ জুলাই রংপুরে আন্দোলন চলাকালীন নিরস্ত্র অবস্থায় পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ।

গত ১০ ডিসেম্বর শহীদ আবু সাঈদের বাবা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে সেনাবাহিনীর সহায়তায় তাকে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারের মাধ্যমে রংপুর থেকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকায় আনা হয়। উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন।

গতকাল রোববার ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে জুলাই আন্দোলনে আহত ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে শহীদ আবু সাঈদের বাবা উপস্থিত ছিলেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর