[email protected] মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার দেশের সব উপাসনালয়ে দোয়ার আহ্বান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯

ফাইল ছবি

তিনবারের প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আগামী শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুসলমানদের পাশাপাশি দেশের অন্যান্য ধর্মাবলম্বীদেরও নিজ নিজ উপাসনালয়ে রীতি ও আচার অনুযায়ী প্রার্থনার অনুরোধ করা হয়েছে। এর মধ্যে মন্দির, গির্জা, প্যাগোডা এবং অন্যান্য উপাসনালয় অন্তর্ভুক্ত।

এ ছাড়া দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর