[email protected] বুধবার, ৬ মে ২০২৬
২২ বৈশাখ ১৪৩৩

বিজয় দিবসে জাতীয় পতাকা নিয়ে প্যারাশুটিংয়ে বিশ্ব রেকর্ড গড়বে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ২০:০৫

সংগৃহিত ছবি

মহান বিজয় দিবস উপলক্ষ্যে আগামীকাল দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনের অংশ হিসেবে সর্বোচ্চ সংখ্যক জাতীয় পতাকা নিয়ে প্যারাশুটিং প্রদর্শনের মাধ্যমে নতুন বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ।

দেশের স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষ্যে সরকারের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর মোট ৫৪ জন প্যারাট্রুপার এই প্রদর্শনীতে অংশ নেবেন। আগামীকাল সকাল ১১টা ৪০ মিনিটে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে জাতীয় পতাকা বহন করে স্কাইডাইভ প্রদর্শন করবেন তারা। এর মধ্য দিয়ে একটি নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এর আগে, একই স্থানে বেলা ১১টা থেকে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর পৃথক ফ্লাই-পাস্ট প্রদর্শনী অনুষ্ঠিত হবে। পাশাপাশি আয়োজন করা হবে বিজয় দিবস ব্যান্ড শো।

এছাড়াও সশস্ত্র বাহিনী দেশের বিভিন্ন শহরে একই ধরনের ফ্লাই-পাস্ট প্রদর্শনীর আয়োজন করবে। পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীও সারা দেশে ব্যান্ড শোর মাধ্যমে বিজয় দিবস উদযাপন করবে।

সব অনুষ্ঠান সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে বলে জানানো হয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর