[email protected] রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
৬ বৈশাখ ১৪৩৩

বিকেলে ড. ইউনূস–তারেক রহমান বৈঠক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ১৪:৪২
আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১৪:০১

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনেই এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে গত বছরের মে মাসে লন্ডনে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়েও আলোচনা হয়েছিল বলে জানা যায়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর