ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা চার দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে।
ভোটের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি ছুটি নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি সারাদেশে সাধারণ ছুটি কার্যকর হবে। একই সঙ্গে শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত ও যাতায়াতের সুবিধার্থে ১০ ফেব্রুয়ারি ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ভোটগ্রহণের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ভোটের পরের দুই দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় নির্বাচন ঘিরে সাধারণ মানুষের জন্য টানা চার দিনের ছুটি মিলছে। তবে শিল্পাঞ্চলের শ্রমিকরা পাচ্ছেন টানা তিন দিনের ছুটি।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: