[email protected] শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬
২৪ মাঘ ১৪৩২

ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান, যমুনা এলাকায় বিজিবি মোতায়েন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪২

সংগৃহিত ছবি

শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

একই সঙ্গে জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের এক দফা দাবিতে একই স্থানে অবস্থান নিয়েছেন সরকারি কর্মচারীরা।

জানা যায়, অবস্থান কর্মসূচি চলাকালে সরকারি কর্মচারীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। এ সময় জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনাও ঘটে।

এদিকে, প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনার নিরাপত্তা জোরদারে কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাষ্ট্রীয় ভবন যমুনার নিরাপত্তায় কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর