[email protected] শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
৭ ফাল্গুন ১৪৩২

প্রধানমন্ত্রীর দ্বিতীয় দিনে সচিবালয়ে উপস্থিতি, তিন বাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৮

সংগৃহিত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিনেও সচিবালয়ে উপস্থিত হয়েছেন। নিজের দফতরে পৌঁছানোর পর তিনি তিন বাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম।

এর আগে সকালেই সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

বিশ্লেষকরা মনে করছেন, দায়িত্ব গ্রহণের প্রথম দুই দিনেই তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সরকারের নিরাপত্তা ও সামরিক সম্পর্ককে গুরুত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর